কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশেষভাবে উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সড়কে শৃঙ্খলা আনা এবং ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত