পিসিপি'র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন: নেতৃত্বে মাকসুদুল আলম, আহমেদ শামীম
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে "কমিটি গঠন ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সংলগ্ন পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও সভায় খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, জেলা প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম এবং সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন। সংগঠনের নেতারা ছাত্রদের সক্রিয়ভাবে যুক্ত হয়ে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
পরে ১ বছরের জন্য খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করে কমিটি গঠন করা হয়। এতে মাকসুদুল আলমকে সভাপতি, আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক ও হাফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান