ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুর সীমান্তে ইউপি সদস্য আটক: ফেনসিডিল, গাঁজা ও অস্ত্র উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:১১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে মাদক ও অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম (৪৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মওলা বক্সের ছেলে এবং একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

১৩ জুলাই ২০২৫, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সীমান্তবর্তী মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঠোঁটারপাড়া বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে আনা মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান বাংলাদেশে পাচারের প্রস্তুতির খবর পেয়ে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মেইন পিলার ১৫৪/৯-এস থেকে বাংলাদেশ সীমানার ১০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তারা আব্দুস সালামকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ আটক করতে সক্ষম হয়।

পরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিজিবি। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আটক আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের