ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় আবাসিক হোটেলে যৌথ অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ ১ জন আটক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:২২

খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪৭৪ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার, ১৩ জুলাই ২০২৫ তারিখে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৫, শনিবার রাত ১১টায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে এই অস্ত্র, গুলি ও ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার