ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভারতে বেড়েছে শনাক্ত ও মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ১২:১০

চার দিন পর ভারতের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। পুরো মহামারি পর্বে ভারতে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। ১৩ দিন পর দৈনিক মৃত্যু আবার ৪০০ ছাড়াল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯২৮ জনের।

তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা আবার নেমেছিল সাড়ে তিন লাখের নিচে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৯২৩ জন।

রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা একই রকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৭ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া মহারাষ্ট্রে ৩ হাজার ৭৮৩ জন, তামিলনাড়েু ১ হাজার ৬৫৮ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৪৪৫ জন এবং কর্নাটকে ১ হাজার ১১৬ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। তবে মিজোরামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন।

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান