তানোরে ইরানীদের হাতে নির্মিত ঐতিহাসিক ভাগনা মসজিদ
রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী ও ইরানী কারিগরদের হাতে নির্মিত মনোমুগ্ধকর ঐতিহাসিক ভাগনা মসজিদ এখনও তার শৈল্পিক সৌন্দর্যে এলাকাবাসীর মন কেড়ে নেয়। ঐতিহাসিক এই মসজিদ নিয়ে এলাকায় যেমন কল্পকাহিনী প্রচলিত আছে, তেমনি এর মুগ্ধতা ছড়িয়ে এটি মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তানোর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সরনজাই ইউপির ভাগনা সিধাইড় মসজিদ।
রাজশাহী জেলার উত্তর-পশ্চিম কোণে প্রায় ৩০ কিলোমিটার দূরে শিবনদী এবং বিলকুমারীর পশ্চিমপাড়ে বরেন্দ্র ভূমির প্রাণকেন্দ্র তানোর উপজেলা। তানোর থানা গঠিত হয় ১৮৬৯ সালের ফেব্রুয়ারি মাসে এবং থানাকে উপজেলায় উন্নীত করা হয় ১৯৮৩ সালে। 'তানোর' শব্দটি 'তান-রহিত' অর্থাৎ জীবন স্পন্দনহীন, নিস্প্রভ ও নিরানন্দ জনপদ থেকে উদ্ভূত হয়েছে। পুরাকালে গাছপালাহীন মরুপ্রায় এই অঞ্চলে জনপদ বলতে তেমন কিছুই ছিল না। কালের আবর্তে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই জনপদ। বর্তমানে তানোর একটি শস্য শ্যামল খাদ্য ভাণ্ডার, যা গোটা বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে। এখানকার ধান ও অন্যান্য ফসলাদি বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই ব্যবসায়ীদের মাধ্যমে পৌঁছে যায়। প্রাচীনকালে মানুষের বসবাস কম থাকলেও এখানেও রয়েছে প্রাচীন অনেক স্থাপনা।
তানোর উপজেলায় রয়েছে জমিদার বাড়ি, মাজার, মসজিদ, মন্দিরসহ প্রাচীন বেশ কিছু স্থাপনা। এগুলোর মধ্যে কালের সাক্ষী হয়ে এখনও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের শিধাইর ভাগনা গ্রামে তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী ভাগনা মসজিদ। মসজিদটি আসলে কবে কে নির্মাণ করেছেন তার সুস্পষ্ট তথ্য স্থানীয়রা বলতে পারেন না, এমনকি তানোর উপজেলার উইকিপিডিয়াতেও এর স্পষ্ট কোনো তথ্য নেই। গ্রামের মানুষজন সাধারণত বলে তাদেরই কোনো পূর্বপুরুষ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বর্তমানে মসজিদটি এলাকাবাসীর মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে এবং জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।
তবে ধারণা করা হয়, ১১২০ হিজরি থেকে ১১২৬ হিজরির দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়। ১১ শতক জায়গা নিয়ে নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের আয়তাকার মসজিদটির প্রাচীর জুড়ে প্রাচীন কারুকাজের লতাপাতা ও ইসলামী ঐতিহ্যের টেরাকোটা, যা যে কারও মন জুড়িয়ে দিবে। মসজিদটির এক সারিতে তিনটি গম্বুজ বিশিষ্ট ফারসি লেখার ছাপ রয়েছে। উক্ত লেখায় নির্মাণদাতাদের নামসহ বলা হয়েছে "আমার পবিত্র হাত দ্বারা ভিট গাথিয়া নির্মাণ করিলাম আপনারা জমায়েতের সহিত নামাজ পড়বেন।" গম্বুজের শীর্ষবিন্দু ক্রমহ্রাসমান বেল্টযুক্ত, এবং চারকোণে রয়েছে স্তরযুক্ত ও নকশা খুচিত বেল্ট করা চারটি চিকন মিনার।
মসজিদের সামনের দেয়ালের মধ্যে দরজার দুপাশে গম্বুজের সঙ্গে সমন্বয় রেখে নির্মাণ করা হয়েছে আরও দুটি ক্ষুদ্র মিনার। মিনারগুলো দেয়াল সংযুক্ত বর্গাকার। একইরকম আরও দুটি ক্ষুদ্র বর্গাকার মিনার আছে মসজিদটির পশ্চিম দেয়ালে। মসজিদের ভেতরে প্রবেশের জন্য রয়েছে তিনটি মাঝারি আকৃতির দরজা। দরজা তিনটিতে রয়েছে ছাদ ও দরজার উপরিভাগে মধ্যস্থানে নকশা। এখানে নির্দিষ্ট কোনো মেহরাব নেই। মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে প্রাচীন নকশা এবং অন্তঃপ্রকৃতির এক দরজার নকশা খচিত শিল্প সৌন্দর্যের অপূর্ব লতা-পাতায় পরিপূর্ণ।
মসজিদটি নির্মাণ সম্পর্কে ফারসি ভাষায় লেখা একটি কালো ফলক রয়েছে মাঝের দরজার উপরিভাগে। ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ব্রিটিশ আমলের রাজত্বকালে মসজিদটি নির্মিত হয়েছিল বলে ধরা হয়। উক্ত লিপি অনুযায়ী বোঝা যায় মসজিদের নির্মাণে কাজ করেছিল ফরাসি বা ইরানের কারিগররা।
এলাকায় জনশ্রুতি রয়েছে এক সময় প্রবল ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ফাটল ধরলে মসজিদের ভেতরের মধ্যস্থানে ২টি পিলার নির্মাণ করা হয়। বর্তমানে গ্রামটির মুসল্লিগণ বৃদ্ধি পাওয়ায় মসজিদটির পূর্ব পার্শ্বে জায়গা বাড়ানো হয়েছে। সারা বছরই বিভিন্ন এলাকার লোকজন মসজিদটি দেখতে আসেন ও নামাজ আদায় করেন। বিভিন্ন সময় এলাকাবাসীর উদ্যোগে সংস্কার ও রং করার কারণে এর প্রাচীন রং পরিবর্তন হয়ে গেছে। প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় যদি সংস্কার কাজ করা হয়, তাহলে এই দর্শনীয় প্রাচীন মসজিদটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার পাশাপাশি ইতিহাস ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা হবে বলে মনে করেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান