ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ডাসারে সড়কধস: জনদুর্ভোগে স্থানীয়রা, দ্রুত সংস্কারের দাবি


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৩৭

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালিবাড়ি বাজার সংলগ্ন একটি পাকা সড়ক ধসে গিয়ে পুকুরের মধ্যে প্রায় দুই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি পুকুরে সেচ কার্যক্রম চলার কারণে এবং টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে সড়কটি দুর্বল হয়ে ধসে পড়েছে। ধসে পড়া স্থানের পাশে একটি সার্বজনীন মন্দির ও একাধিক দোকান রয়েছে, যা বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ধসে পড়া স্থানে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। পুকুরের পাশে সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ায় যেকোনো সময় পাশের মন্দির ও দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, "বৃষ্টি ও পুকুর সেচের কারণে সড়কটি ধসে গেছে। দ্রুত মেরামত না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।"

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, "ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২