ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা: ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৫৫

সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীনরোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ গ্রীনরোডস্থ প্রধান ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মাবুদ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: ওমর ফারুক মোল্লা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই ভর্তি মেলায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আর্কিটেকচার সহ বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। এছাড়াও ব্যবসায় অনুষদে বিবিএ, এমবিএ (রেগুলার ও বিশেষায়িত প্রোগ্রাম যেমন মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং), ব্যাংক ম্যানেজমেন্ট মাস্টার্স এবং কলা ও মানবিক অনুষদে এলএলবি, এলএলএম, বাংলা, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিষয়েও ভর্তি চলছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফিতে ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ সহ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভর্তি হলেই শিক্ষার্থীরা পাবেন আকর্ষণীয় ব্যাগ, ফ্রি পরিবহন সুবিধা এবং অন্যান্য নানা সুযোগ-সুবিধা।

সোনারগাঁও ইউনিভার্সিটির একজন কর্মকর্তা বলেন, "আমাদের ইউনিভার্সিটিতে দিনের পাশাপাশি সান্ধ্যকালীন ক্লাসের সুযোগ রয়েছে, যা চাকরিজীবী ও ডিপ্লোমাধারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রতিটি বিভাগের আধুনিক ও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রস্তুত।"

ভর্তি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং আগামী ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত এই সুযোগ থাকবে। আরও বিস্তারিত জানতে ০১৭৮০৩৩০০৪৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন