ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:৪

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডব্লিউইউআরআই র‍্যাংকিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে, যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র‍্যাংকিং ছাড়াও, উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

এই স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তি নির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে। এই অসাধারণ অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দেশনা, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সকলে মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।”

বৈশ্বিক এই অবস্থান উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিষ্ঠান গুণগত শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার ধারক ও বাহক। এই বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে, যা দেশ, সমাজ ও শিক্ষার্থীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করবে এমনটি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন