চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১, আহত ৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার ওপর ভুটভুটি উল্টে গিয়ে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে একটি ভুটভুটি কাকনহাটের উদ্দেশে রওনা হয় আম পাড়ার জন্য। সকাল ৬টার দিকে নাচোল-আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি উল্টে যায়। এতে চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা আম ভাঙার শ্রমিকেরা অন্তত ছয়জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)।
স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে নাচোল থানার এসআই আতাউর রহমান নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন