ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:২১

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ও তৈরি পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিমা আফরাদ।

এ সময় জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা বহ্নি শিখা রায়, জাতীয় মহিলা সংস্থার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, প্রশিক্ষিত বেকার ও উদ্যোক্তা নারীদের জীবন ও জীবিকার অবস্থান পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয়ের দোকান করে দিয়েছে সরকার। নারী উদ্যোক্তারা তাদের তৈরি কাপড়, নকশিকাঁথা, সুতা ও পাটজাত তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাবার বিক্রয় করবেন এই বিক্রয় কেন্দ্রে। এছাড়াও উদ্যোক্তাদের তৈরি পণ্যসামগ্রী এখানে প্রদর্শনীর ব্যবস্থাও করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন