ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্বামীবাগে রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ রাত ৯:২৪

রাজধানীর স্বামীবাগ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি সুপরিকল্পিত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই অভিযান চালানো হয়।

অভিযানকালে তিনটি ভবনের আংশিক অবৈধ অংশ অপসারণ করা হয়। এই ভবন মালিকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা নোটিশের জবাব না দেওয়ায় রাজউক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। অভিযান চলাকালীন মোট ৩টি ভবন থেকে চারটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান অভিযানটি পরিচালনা করেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জোন ৭/১-এর অথরাইজড অফিসার এস.এম. এহসানুল ইমাম, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, ইমারত পরিদর্শক মাসুদ রানা, ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদ, ইমারত পরিদর্শক সিহাবউদ্দিন, ইমারত পরিদর্শক রাফিউল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে কিছুটা ভোগান্তি দেখা গেলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময়জুড়ে উপস্থিত ছিলেন, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অভিযান শেষে রাজউকের পক্ষ থেকে জানানো হয়, "ঢাকাকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল