গাইবান্ধায় গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
পেশাগত দায়িত্ব যথাযথ পালনে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এ সাইকেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বাইসাইকেল বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রোখসানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, এনডিসি এসএম ফয়েজ উদ্দিনসহ অন্যরা।
এ সময় জেলা প্রশাসক আবদুল মতিন জানান, প্রতি বছরের ন্যায় এবারো ২০২০-২১ অর্থবছরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে দরপত্র আহ্বান করা হয়। এতে মেসার্স নজরুল হক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রামপুলিশদের বাইসাইকেল, ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জামা সরবরাহ করে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। জেলার সাতটি উপজেলায় মোট ৮১০টি বাইসাইকেল বিতরণ করা হবে। এই বাইসাইকেল গ্রাম পুলিশদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন