ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটে অ্যাডহক কমিটি গঠন, সেক্রেটারি আশরাফ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ রাত ১১:২২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটে তিন মাস মেয়াদি একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সদর দপ্তর। সোমবার জারিকৃত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেন মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি।

Red Crescent Order, 1973 (Presidents Order No. 26 of 1973) এর ধারা 9B(3) অনুযায়ী গঠিত এই কমিটির মেয়াদ ১৪ জুলাই ২০২৫ থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন কমিটিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন কাজী সাইয়েদুল আলম বাবুল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন এ এম আশরাফ হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মো. কামরুজ্জামান আকন্দ, সৈয়দ হাসান জুন্নুন রাইন সোহেল, সৈয়দ আক্তারুজ্জামান, ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট ফজলুল ওয়াহাব, ডা. আমজাদ হোসাইন খান, শাহিনা খাঁন ও নাবিল আল ওয়ালিদ।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ইউনিট কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে। প্রয়োজনে Article 9B(4) অনুযায়ী মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কমিটির সকল সদস্যের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে তা কার্যকর হবে এবং সংশ্লিষ্ট ইউনিট ও দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত