ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ৩:১৩

পটুয়াখালীর বাউফলে সারাদেশের ন্যায় আগামী ১১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে উপজেলার প্রতি পূজামণ্ডপে চলছে এখন প্রতিমা তৈরির কাজ। অনেক ব্যস্ততার মধ্যে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এ বছরেও করোনার প্রভাবে সীমিত আকারে পূজা-অর্চনা হবে বলে জানান আয়োজকরা।

এবার বাউফল উপজেলার (নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাদে) ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়ন ও ‍একটি পৌরসভায় মোট ৭১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যতই দিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার মণ্ডপগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। আর কয়দিন পরে শুরু করবে রংয়ের কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলার সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল প্রতিনিধিকে বলেন, করোনায় সরকারের সব নিয়ম মেনে এবং স্বাস্থ্যবিধি পালন করে এবার উপজেলার ৭১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব ১১ অক্টোবর মহাষষ্টির মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর মহাদশমির মধ্যদিয়ে সমাপ্তি হবে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার