ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৬ হাজার ৭৮৪ পরিবারে ফলদ চারা বিতরণ
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির উদ্যোগে ৬ হাজার ৭৮৪ পরিবারের ফলদ চারা বিতরণ করা হয়েছে। ময়মনসিংক কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ১৮ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে কাঠাল, মাল্টা,সহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃদ্ধ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার। ‘সবুজ জীবনের জন্য গাছ লাগান’ এই প্রদিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর শিশু, আলট্রাপুওর গ্র্যাজুয়েশনসহ স্থানীয় জনগন, শিশু যুব সমাজ ও গ্রামবাসীদের অংশগ্রহণে এই কর্মসূচির আওতায় ১০ হাজার ৬৩৮টি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন উপকারভোগীগণ।
এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ‘সবুজ দেশ তথা সবুজ ধামইরহাট গড়তে ওয়ার্ল্ড ভিশন বৃক্ষরোপন কর্মসূচিতে শিশুদের সম্পৃক্ত করেছে, যাতে করে শিশু রা ছোট থেকেই গাছ ও গাছের উদারতা সম্পর্কে জানতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার বলেন, ‘শিশুরাও গাছের মত কোমল, তাদের উভয়কেই যত্ন সহকারে লালন-পালন করলে ভাল ফলাফল পাওয়া যায়।’
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান