৫ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। পাঁচ বছরের সম্পর্কের পর প্রেমিক বিয়েতে অনাগ্রহী হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, ডাসারের পূর্ব কমলাপুর গ্রামের কম্পিউটার ব্যবসায়ী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় ২০২১ সালের ১০ জুন। কমলাপুর বাজারে নাসিরের দোকানে ফোন মেরামতের সময় তাদের পরিচয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা একসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণও করেন। পরে জীবিকার তাগিদে তরুণী সৌদি আরবে পাড়ি জমান। তিনি দেশে ফেরার পর নাসিরকে বিয়ের প্রস্তাব দিলে তিনি উদাসীনতা দেখাতে শুরু করেন এবং এক পর্যায়ে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
তরুণীর অভিযোগ, "নাসির আমার কাছ থেকে ব্যক্তিগত নথিপত্র নিয়েছে, সম্পর্কের নামে সব কিছুই নিয়েছে। এখন সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।"
গতকাল শুক্রবার রাত আটটার দিকে ওই তরুণী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করলে আশপাশের মানুষ সেখানে ভিড় জমায়। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
এ বিষয়ে নাসিরের বাবা খলিল মাতুব্বর বলেন, "আমার ছেলে দেড় মাস আগে বিদেশ গেছে। মেয়েটির সঙ্গে তার কোনো প্রমাণিত সম্পর্ক নেই। কোনো লিখিত বা চাক্ষুষ প্রমাণ দেখাতে পারেনি।"
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবে।"
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত