ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে বিএনপিঃ শেখ সাদী


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১:১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বানোয়াট মন্তব্য এবং সকল ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। শত শত নেতাকর্মীরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে প্রতিবাদ মিছিল শেষে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা। এ সময় কুমারখালী ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা প্রধান অতিথি শেখ সাদী'কে ফুল দিয়ে বরণ করে নেয়।

শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে শেখ সাদী তার বক্তব্যে বলেন, যারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে কটাক্ষ করে তারা আসলে গণতন্ত্রকেই আঘাত করে। ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বজ্রকন্ঠে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে বিএনপি। এই সমাবেশের মূল প্রতিপাদ্য আগামীর  রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আকুন্ঠ আস্থার বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর অঙ্গীকার এবং দৃপ্ত কণ্ঠে স্পষ্টবার্তা - বিএনপি'ই বাংলাদেশ। আর দেশের প্রয়োজনে আমরা এক ও অভিন্ন এবং অতীতের যেকোনো সময় থেকে আরোও  সুসংগঠিত। বর্তমান বাংলাদেশের সকল রাজনৈতিক দলের থেকে ও রাজনৈতিক নেতাদের থেকে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তা সবার শীর্ষে আর এ কারণে একটি গোষ্ঠী দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস রাখি বাংলাদেশের সাধারণ জনগণ তা বুঝতে পেরেছে এবং বিএনপি ও তারেক রহমানের প্রতি সাধারণ জনগণের যে ভালোবাসা তা কোন অংশে হ্রাস পায়নি। আর এ কারণেই সাধারণ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং দলের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আপনারা সবাই সু সংগঠিত হয়ে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করুন।
এ সময় সমাবেশে উপস্থিত আরও নেতৃবৃন্দের বক্তৃতা শেষে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের