ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে বিএনপি কর্মীর ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা গুরুতর


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১:২৬

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক বিএনপি কর্মীকে পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে চরচিংগুড়ী গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী নুর ইসলাম চিতলমারী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে চিংগুড়ী বাজারে পৌঁছানো মাত্রই একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, আগে থেকেই ওৎ পেতে থাকা চরচিংগুড়ী গ্রামের বাসিন্দা মিলন শেখ (৩৫), রাজু শেখ (৩০), রিপন শেখ (৩২), মাসুম (৩৭), রসুল (৩৫), আসিক (২৮), মোস্ত ফকির (৪৮), ইকবাল শেখ (৩৮), খোকন শেখ (৪২), সবুজ শেখ (২৮), লাভলু শেখ (৩২), জসিম শেখ (৩৮), একলাছুর রহমান (৪৭), মোস্তাফিজুর রহমান কচি (৪৮), শোহেল শেখ (৩২) সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি লাঠি ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়।

হামলায় নুর ইসলামের দুই পা, বাম পায়ের পাতা, বুক ও মাথায় মারাত্মক আঘাত লাগে। হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগীর স্ত্রী ও বোন জানান, হামলাকারীরা নুর ইসলামের একটি এফজেড মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে যায়। যার নম্বর গোপালগঞ্জ জেলার রেজিস্ট্রেশনে নিবন্ধিত বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোমিনুল হক টুলু বিশ্বাস নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে ছুটে যান। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এই বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর চরম আঘাত। যারা এই হামলায় জড়িত এবং যাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।" একইসাথে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

চিতলমারী থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার