ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৫:৪০

সুনামগঞ্জের ধর্মপাশায় এক শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শিশুটির মা বাদী গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ বাগার বাড়ি গ্রামের বাসিন্দা রহম আলীকে অভিযুক্ত করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয় শিশুটি।

শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রতিবেশী রহম আলীর বাড়িতে ওই শিশুটি প্রায়ই টিভি দেখতে যেত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি টিভি দেখতে যায়। তখন রহম আলীর স্ত্রী খাদিজা ও তার সন্তানরা বাড়িতে ছিল না। ওই সুযোগে শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণচেষ্টা চালায় রহম আলী। এ সময় শিশুটি যাতে চিৎকার না দিতে পারে সেজন্য রহম আলী শিশুটির মুখ চেপে ধরেছিল। শিশুটি কোনো রকমে সেখান থেকে ছুটে বাড়িতে আসে। পরে শিশুর অস্বাভাবিক আচরণ ও শরীরে বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের চিহ্ন দেখে শিশুটির মায়ের সন্দেহ হয়। তখন শিশুটি তার শরীরে ব্যথা অনুভব হচ্ছে জানিয়ে সমস্ত বিষয় খুলে বলে। খবর পেয়ে শিশুর বাবা শিশুটিকে নিয়ে হাসপাতালে গেলে রহম আলীর ভাই রাসটো মিয়া হাসপাতালে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসে। পরে স্থানীয় কয়েকজন মাতব্বর ও রহম আলীর পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপা দেয়াসহ সামাজিকভাবে তা শেষ করার চেষ্টা করে। এমনকি শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে থানায় যেতেও বাধা দেয়া হয়। পরে ওই দিন রাত ১০টার দিকে শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহম আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার