দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন : সভাপতি জসিম, সম্পাদক জুলফিকার
দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জি-টিভির ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর প্রত্যয় পত্রিকার বার্তা সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় প্রতিনিধি জুলফিকার আলম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ-এর সম্পাদক সওকত মাহমুদ। তিনি রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কিছু পদে মৌখিক ভোট গ্রহণ করা হয়।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি: দেওয়ান মো. ইকবাল (নয়া দিগন্ত ডিজিটাল),সহ-সাধারণ সম্পাদক: সুমন পাটোয়ারী (দৈনিক খবরপত্র),কোষাধ্যক্ষ: জিয়াউল হক পিন্টু (আরটিভি ক্যামেরাম্যান ও দৈনিক আলোকিত সকাল),দপ্তর ও প্রচার সম্পাদক: নাজমুল হাসান শুভ (দৈনিক আনন্দবাজার),তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আশফাল আহমেদ রাফি (সাপ্তাহিক জনতার বিপ্লব)
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন মালদার (এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন),সাখাওয়াত হোসেন (দৈনিক গণমুক্তি),নুর হোসেন (নাগরিক টিভি),আব্দুল মুনাফ পিন্টু (দৈনিক গণমানুষের আওয়াজ),
সদস্য হিসেবে রয়েছেন - শেখ ছাবেরুল হক চিশতী (স্বদেশ প্রতিদিন) এবং জাহেদ হাসান (নিউজ জাগ্রত প্রবাহ)। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও সাধারণ সম্পাদক নুর হোসেন নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়