নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতপুরে এসএসসি-২০২৫ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ‘নূরজাহান রহমান ফাউন্ডেশন’। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী এবং গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নাজমুল হুদা।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘নূরজাহান রহমান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক জনাব শরীফ উদ্দিন জুয়েল। পুরো আয়োজনটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিল নূরজাহান রহমান ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, দৌলতপুর উপজেলার যেসব শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের কৃতিত্বকে সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও এ ধরনের সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।”
সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা