জুড়ীতে জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপারের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঐতিহ্যবাহী জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার মরহুম মাওলানা শফিকুল ইসলামের স্মরণে শোকসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সমাজসেবক আজিজুর রহমান আজিজি, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ডাঃ মোঃ হোসেন, বাছিরপুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাগরনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, শাহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, হাজী মনোহর আলী এম সাইফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নাল হোসেন, মুফতি সাইফুল ইসলাম, দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান আসুক আহমদ, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক আব্দুল বারেক, আশিকুর রহমান, আতিকুল ইসলাম, জাঙ্গীরাই যুব কল্যাণের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থীর মেহেদী হাসান রিফাত। শোক সভা শেষে মাদ্রাসার সুপার মরহুম মাওলানা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ