সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওষুধ ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আমির হোসেন।
আমির হোসেন জামপুর ইউনিয়নের নানাবো এলাকার আব্দুল আজিমের ছেলে। তিনি জামপুর ইউনিয়নের বস্তল বউবাজারে একটি ফার্মেসির মালিক। পাশাপাশি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভ হিসেবে বিভিন্ন এলাকায় ওষুধ সরবরাহ করতেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এশিয়ান হাইওয়ের বৈরিবাড়ি এলাকা দিয়ে আমির হোসেন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ