কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্যের পদোন্নতি: পুলিশ সুপারের হাতে র্যাংক ব্যাজ পরিধান
কুষ্টিয়া জেলা পুলিশের দুই কর্মকর্তাকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কুষ্টিয়ার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন—এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম এবং এসআই (সশস্ত্র) মোঃ ইলিয়াস হোসেন। কেন্দ্রীয় মেধা তালিকা অনুযায়ী পুলিশ সদর দপ্তরের নির্দেশে কুষ্টিয়া জেলার বিদ্যমান শূন্য পদে তাঁদের পদোন্নতি দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে নবনির্বাচিত পরিদর্শকদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা