মির্জাগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে মুমূর্ষু অবস্থায় তানিয়াকে তার স্বামী মাহবুব ফকির সহ আরও দুই-তিনজন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে তানিয়াকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে তিনি তানিয়ার গলার নিচে বাম পাশে একটি কালো দাগ দেখতে পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে মির্জাগঞ্জ থানায় খবর দেন।
ডাক্তার মৃত ঘোষণা করার পরপরই স্বামী মাহবুব ফকির ও তার সহযোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যান, যা মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত তানিয়া বেগম মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরের স্ত্রী এবং খুলনা সদর উপজেলার হাজী মহসীন রোডের আবু খান লেনের বাসিন্দা আতিক মল্লিকের মেয়ে। তানিয়া ও মাহবুব দম্পতির একটি ছেলে (১৮) এবং একটি কন্যা (১১) সন্তান রয়েছে।
খবর পেয়ে নিহতের মা-বাবা ও স্বজনরা রাতেই মির্জাগঞ্জ থানায় উপস্থিত হন। এ সময় তানিয়ার ভাই সাগর মল্লিক দাবি করেন, "আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বোন জামাই মাহবুব সহ বাইরের আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমাদের পারিবারিক জমিজমা নিয়ে কিছুদিন ধরে বাইরে কিছু লোকের সঙ্গে বিরোধ চলছিল, আমরা তাদেরকেও সন্দেহ করছি।"
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "তানিয়া বেগমের গলায় বাম পাশে কালো দাগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ও স্বজনদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।"
তানিয়া বেগম আত্মহত্যা করেছেন, নাকি এটি একটি পরিকল্পিত হত্যা — তা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার