চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় হেলপার নিহত
চুয়াডাঙ্গায় নিজ ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের ইমরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেনের (১৫) বাড়ি সদর উপজেলার গাইদঘাট গ্রামে।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা থেকে মালপত্র নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিল ট্রাকটি। রাতে ঘুমানোর জন্য ট্রাকটি ইমরান ফিলিং স্টেশনের সামনে রাখেন চালক শহিদুল ইসলাম। এ সময় সহকারী বিছানা পেতে ট্রাকটির নিচে ঘুমান। বৃহস্পতিবার সকালে ট্রাকচালক ট্রাকটি সামনের দিকে নিতে গেলে ঘুমন্ত অবস্থায়ই চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় ট্রাকচালক শহিদুলকে। জব্দ করা হয় ট্রাকটি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই ঘটনায় ট্রাকচালককেও অব্যাহতি দেয়া হয়।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied