ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার সব থানায় অনলাইন জিডি সেবা চালু: জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১২:১০

কুষ্টিয়া জেলার সব থানায় একযোগে চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। রোববার রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এখন থেকে জেলার নাগরিকরা ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে সাধারণ ডায়েরি করতে পারবেন। শুধু ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই পাওয়া যাবে এই সেবা।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু মাঠেই নয়, প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছি। অনলাইন জিডি সেই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি জনগণের বহুদিনের দাবি ছিল।”

এই উদ্যোগের ফলে চুরি, প্রতারণা, হারানো কাগজপত্র বা নিখোঁজ সংক্রান্ত তথ্য এখন সহজেই অনলাইনে লিপিবদ্ধ করা যাবে। আগে এসব ডায়েরি করতে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেই ভোগান্তি দূর হবে।

পুলিশ মিডিয়া সেল, কুষ্টিয়া জানায়, ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশি সেবার ডিজিটালাইজেশনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

একজন সেবাগ্রহীতা জানান,“আগে থানায় যেতে ভয় লাগত। এখন বাসায় বসেই জিডি করা যাচ্ছে—এটা সত্যিই অনেক বড় পরিবর্তন।”

সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জিডি সেবা শুধু নাগরিক সুরক্ষা নয়, পুলিশের তদন্ত প্রক্রিয়াও আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের