বাঁচতে চান পাটগ্রামের রবিউল
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের রবিউল ইসলাম (৪০) বাঁচতে চান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় অন্যের ধানক্ষেতে কাজ করতে গিয়ে ১৩ বছর আগে বজ্রপাতের শিকার হন রবিউল।
জানা গেছে, দিনমজুর রবিউল তার আর্থিক সব সহায়-সম্বল বিক্রি করে ও সাহায্য-সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকার সোহরাওয়ার্দী এবং ভারতের চেন্নাইয়ে দীর্ঘদিন চিকিৎসা নেন। একপর্যায়ে দুই পা অকেজো ও বুকের একটি ভাল্ব নষ্ট হয়ে যায়। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তার স্ত্রী, তিন কন্যা ও দুই ছেলেকে নিয়ে অনাহারে, অর্থাহারে দিনযাপন করছেন। মানুষের দয়া ও সাহায্যে ওষুধ খাওয়া নির্ভরশীল। স্ত্রীকে সাথে নিয়ে বাসা-বাড়ি, হাট-বাজারে হাত পেতে পাওয়া টাকায় কোনো রকমে চলছে পরিবার ও চিকিৎসা। এরমধ্যে চিকিৎসক অতিদ্রুত বুকের ভাল্বের অপারেশন (অস্ত্রোপচার) করার নির্দেশ দিয়েছেন। ৪ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসক।
রবিউল ইসলাম বলেন, আমার পৃথিবী অন্ধকার। আমার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয়। আমার ছোট ছোট ছেলে-মেয়ের কী হবে? আমি দেশের মানুষের কাছে সাহায্য চাই। বাঁচতে চাই।
রবিউলের সাথে যোগাযোগের মোবাইল নম্বর : ০১৭৭০-৪৮৯৬৮১।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন