ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় পুলিশি সেবাকে গতিশীল করতে চালু হলো অনলাইন জিডি


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৪:১২

পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দিতে মাগুরায় চালু হলো "অনলাইন জিডি" (সাধারণ ডায়েরি) সেবা। এখন থেকে মাগুরা জেলার  সাধারণ মানুষ ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই জিডি করতে পারবেন।

বাংলাদেশ পুলিশের প্রধান উপদেষ্টার নির্দেশনায়, জনবান্ধব সেবা সহজীকরণের অংশ হিসেবে শুরু হয়েছে এই কার্যক্রম। এতদিন অনলাইনে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত, তবে এখন থেকে হুমকি, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণা, নিরাপত্তা উদ্বেগসহ সকল ধরনের জিডি (সাধারণ ডায়েরি) অনলাইনেই করা যাবে।

 সোমবার (২১ জুলাই রাত) ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪ টি থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়।মাগুরা সদর থানায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যেভাবে করতে পারবেন অনলাইন জিডি:

প্রথমে Google Play Store থেকে "অনলাইন জিডি" অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে গিয়ে নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জিডি দাখিল করতে হবে।

জিডি এন্ট্রি করার পর, তদন্ত কর্মকর্তা কে হবেন, তার নাম ও মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে পৌঁছে যাবে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই জানতে পারবে তার জিডির অবস্থা—ড্রাফট, তদন্তাধীন বা নিষ্পত্তি কোন পর্যায়ে আছে।

পুলিশ বলছে, খুব সহজে নাগরিক তার অভিযোগ পুলিশকে জানাতে পারবেন। অভিযোগের সর্বশেষ অবস্থাও জানা যাবে। তদন্তকারী অফিসারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। এছাড়া অনলাইনের জিডির কপিও প্রিন্ট করা যাবে। এজন্য সংশ্লিষ্ট থানায় যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের জিডিতে থানার সিল-স্বাক্ষরের প্রয়োজন নেই। শুধুমাত্র যেটি অনলাইন জিডিতে উল্লেখ থাকবে তাতেই কাজ করা যাবে।

অনলাইনের জিডির জন্য সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর ও স্মার্টফোন এবং লাইভ ছবি লাগবে। প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। পরে তা থেকে যে কোনো ধরনের জিডি করা যাবে।

এই পদক্ষেপে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে, পুলিশের সেবাও আরো স্বচ্ছ ও গতিশীল হবে বলে জানিয়েছেন পুলিশ । পাশাপাশি, থানায় গিয়ে জিডি করার ক্ষেত্রে সাধারণ মানুষের যে ভয় বা ভীতি কাজ করে তা অনেকটাই দূর হবে বলেও জানান তারা।

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার