দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত: রাজউকের শোক বার্তা
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষের উদ্দেশ্যে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এই দুর্ঘটনায় বিমানের পাইলট, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যদের প্রাণ হারানো ও আহত হওয়ার ক্ষতি অপূরণীয়। রাজধানী ঢাকাসহ সমগ্র দেশবাসীর জন্য এটি একটি গভীর বেদনার মুহূর্ত।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সহ রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। একইসাথে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করার জন্য আহ্বান জানাচ্ছেন।
রাজউক এই মর্মান্তিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দুর্ঘটনা-প্রবণ এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া, রাজউক চেয়ারম্যান জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও দুর্ঘটনাস্থলে রাজউকের পক্ষ থেকে সকল ধরনের প্রাথমিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজউকের পক্ষ থেকে নগরবাসীর প্রতি এই শোকের সময় সবাইকে ধৈর্য ধারণ এবং দুর্ঘটনা-সম্পর্কিত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন