পাইলটকে বাঁচানোর আক্ষেপ শিক্ষকের
গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে। স্কুলের স্পোর্টস শিক্ষক নুরুজ্জামান সবুজ আক্ষেপ করে বলছিলেন, "আগে বুঝতে পারলে হয়তো পাইলটকে বাঁচাতে পারতাম।"
নুরুজ্জামান সবুজ জানান, হঠাৎ বিকট শব্দ শোনার সাথে সাথেই তার রুমের টিনের চাল ফুটো হয়ে মেঝেতে কিছু একটা পড়ে। এতে পুরো রুম অন্ধকার হয়ে যায় এবং বাতাসে দরজা বন্ধ হয়ে যায়। তিনি এবং এক ম্যাডাম কোনোমতে রুম থেকে বের হয়ে ডান দিকে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে। তিনি বলেন, "যখন আমাদের রুমের মধ্যে চেয়ারসহ পাইলট পড়ছে, আমরা তখন বুঝতে পারিনি। আমি রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে চলে যাই। সেখানে দেখি একজন ছাত্রসহ দুজন মারা গেছে। আমি তখন সেখানে উদ্ধার কাজে হাত দেই। কিন্তু আমার রুমে যে পাইলট পড়ে আছে, এটা আমি বুঝতে পারিনি। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পরে একজন বলে যে আমার রুমের টিনের উপরে প্যারাসুট দেখা যায়। পরে আমি ও আর্মি গিয়ে তাকে উদ্ধার করি।" ওই শিক্ষক আক্ষেপ করে বলেন, "উপর থেকে পড়ার সাথে সাথে যদি লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে হাসপাতালে নেওয়া যেত, তাহলে হয়তো তাকে বাঁচানো যেত।"
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনা মোকাবিলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলা বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এই আকস্মিক দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ