ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যানজট নিরসন ও উল্টোপথে আসা যানবাহন নিয়ন্ত্রণে হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১২:৫৩

২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, সকাল ৭:৩০ মিনিটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন হাতিরঝিল এলাকা যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। হাতিরঝিলকে দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিলে অবৈধভাবে পার্ক করা গাড়ির কারণে সৃষ্ট যানজট দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এই যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, ট্রাফিক বিভাগ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় হাতিরঝিলে উল্টোপথে আসা বেশ কিছু যানবাহন থামানো হয় এবং চালকদের সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদেরও নিয়ম মেনে সঠিক পথে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন চেয়ারম্যান।

পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল