শিবচরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৫ ড্রেজার জব্দ
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (২১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাংলাবাজার–কাঁঠালবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে পাঁচটি ড্রেজার জব্দ করা হয় এবং মো. ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৯৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুম।
অভিযানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিবচর থানা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর বিভিন্ন অংশে অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, যার ফলে নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন রাতে ড্রেজার চলে। কেউ কিছু বলে না। আমাদের ফসলি জমি আর নিরাপদ নেই। প্রশাসন যেন নিয়মিত অভিযান চালায়।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুম বলেন, “আমরা এর আগেও অভিযান চালিয়েছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।”
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ