উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত শিশুদের রক্ত দিয়ে মানবতার দৃষ্টান্ত রাব্বির
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত কোমলমতি শিশুদের রক্ত দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য মেহেদী হাসান রাব্বি।
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ২০ জন ছাড়িয়ে গেছে এবং বহু শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মাগুরা রিপোর্টার্স ইউনিটি শুধু শোক প্রকাশেই থেমে থাকেনি, বরং সদস্যদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় রাব্বি (O-) নেগেটিভ গ্রুপের রক্ত দিয়ে আহত শিশুদের চিকিৎসায় সহায়তা করেন। তিনি দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার মোহাম্মদপুর উপজেলা প্রতিনিধি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য।
এক শোকবার্তায় সংগঠনটি নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং রক্তদানে সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানায়। রাব্বির এই উদ্যোগ ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
রাব্বি বলেন, “মানুষ মানুষের জন্য। শিশুদের কান্না কোনো শিরোনামে সীমাবদ্ধ থাকতে পারে না। একজন মানুষ হিসেবে পাশে দাঁড়ানোই আমার কর্তব্য।”
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ.এন. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “আমরা গর্বিত, আমাদের সদস্যরা প্রয়োজনে রক্ত দিয়েও মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”
দপ্তর সম্পাদক মো. মইনুর রহমান পলিন জানান, “আমরা প্রতিটি উপজেলা থেকে রক্তদাতা সদস্যদের তালিকা তৈরি করে ঢাকার রক্ত কেন্দ্রে পাঠাচ্ছি।”
রাব্বির এই উদ্যোগ মাগুরার ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছে, তেমনি সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন