ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৪:২৯

মঙ্গলবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণে নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। সভায় বিগত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক কার্যক্রমসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যাবলি, তার সমাধান, এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির কার্যকর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ জুন ২০২৫ মাসের সেরা কর্মদক্ষ পুলিশ সদস্যদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়। এরা হলেন:
১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই,
২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার,
৩) চৌকস কনস্টেবল।

কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মুলতবি মামলা ও স্পর্শকাতর মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ওসি-ডিবি, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়া এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের