ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত-৩


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ বিকাল ৫:৩

গাজীপুরের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

থানা ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার (২১ জুলাই) গভীর রাতে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাশেম শিকদারের পুত্র ফয়সাল শিকদারের বাড়িতে গরু চুরি করতে যায়। সেখান থেকে ধাওয়া খেয়ে তারা গ্রামের অন্য দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন মাধবদী’র বালুরচর গ্রামের জাকির মৃধার পুত্র শান্ত (২১), কালীগঞ্জের ভাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮), কাপাসিয়ার চাঁদপুর গ্রামের হাফিজুল্লাহর পুত্র রিফাত (২৩)-কে রাস্তায় আটক করে গণপিটুনি দেয়।

সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উল্লেখ্য যে, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনায় থানা পুলিশ ইতোপূর্বে ৭ জনকে আটক করেছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, "আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মামুনের নেতৃত্বে তারা ওই এলাকায় গিয়েছিল বলে জানতে পেরেছি। তদন্ত চলমান আছে।"

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী