ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সন্তানের পিটুনিতে বৃদ্ধ বাবা হাসপাতালে


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ২:৪৯

শেরপুরের নালিতাবাড়ীতে জমি বিক্রি করে টাকা চাওয়াকে কেন্দ্র করে নিজের বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

সোমবার (২১ জুলাই) বিকেলে নন্নী ইউনিয়নের কন্যাডুবি এলাকায় বাড়ির সামনে নন্নী-বারোমারি  সড়কের পাশে প্রকাশ্যে রাস্তায় ফেলে ৭৩ বছর বয়সী বৃদ্ধ আদম আলীকে উপর্যুপরি পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ছেলে রিপন মিয়া (৩৫)। বৃদ্ধ বাবা আদম আলী বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে বৃদ্ধ বাবাকে ডেকে জমি বিক্রি করে টাকা চায় রিপন। বাবা আদম আলী জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত আদম আলীর ডাক-চিৎকারে তৃতীয় স্ত্রী এগিয়ে এলেও মারধর করতে থাকে। পরে আশেপাশে থাকা লোকজন এসে গুরুতর আহত অবস্থায় আদম আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, কন্যাডুবি গ্রামের গ্রামের বৃদ্ধ আদম আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে রিপন মিয়া খুব উশৃংখল। সে প্রায়ই তার বাবাকে টাকার জন্য মারধোর করে। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ বাবা আদম আলী জানান, আমার ছোট ছেলে রিপন খুবই উশৃংখল ও বেয়াদব। সে প্রায়ই আমার কাছে জমি বিক্রি করে টাকা দাবী করে। অথচ আমি আমার সকল সন্তান ও স্ত্রীদের জমি হিসাব করে ভাগ করে লিখে দিয়েছি। এখন আমার থাকার যায়গা টুকুও বিক্রি করে টাকা চায়। আমি রাজি না হওয়ায় সে আমাকে মেরে ফেলতে চায়। এর আগেও আমাকে সে কয়েকবার মারধোর করেছে। আমাকে যেন আর না মারতে পারে এজন্য আমি ন্যায্য বিচার চাই।

অভিযুক্ত ছেলে রিপন মিয়া বলেন, তার বাবা একজন খারাপ প্রকৃতির লোক। তার একাধিক স্ত্রী রয়েছে। পারিবারিক বিষয়ে বাবাকে অভিযোগ দিলে তিনি অভিযোগ আমলে নেননা। তাই ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করতে যাই। তবে আমার লাঠির আঘাত বাবার শরীরে লেগেছে কিনা আমি জানিনা।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সন্তানের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু