দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ
রায়গঞ্জের অসহায় তোজাম্মেল হক পেলেন হুইল চেয়ার
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের অসহায় তোজাম্মেল হক হুইল চেয়ার পেয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় তোজাম্মেল হককে হুইল চেয়ারটি তুলে দেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির।
গত ১২ জুলাই রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি সার্বিক সহযোগিতায় এ চেয়ারটি ক্রয় করে দেন।
এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তিনি নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন। একটি বাসস্থান আর ছোট্ট একটি কর্মস্থানের আবেদন জানান তিনি ।
এমএসএম / এমএসএম
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত