ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১৭নং মেক্সিমা অটো টেম্পু লাইন দখলচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:১০

রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১৭নং মেক্সিমা অটো টেম্পু লাইন দখলচেষ্টা এবং মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ বসরুজ্জামান চত্বরে অটো টেম্পু চালক ও শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত ২২ জুলাই বুধবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন যে, একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিনের ১৭নং মেক্সিমা অটো টেম্পু লাইনটি দখলে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। তারা প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে সাধারণ চালক ও শ্রমিকদের হয়রানি করছে, মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং দফায় দফায় চালক ও শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে।

চালকরা আরও জানান, এই লাইনটি বহু বছর ধরে তাদের রোজগারের একমাত্র অবলম্বন। অথচ একটি চিহ্নিত মহল নানা অপকৌশলে এই লাইন দখল করতে চাইছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানববন্ধনে চালক ও শ্রমিকরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাইন দখলের অপচেষ্টা বন্ধ, চালক ও শ্রমিকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, এবং সাধারণ চালকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার—এই তিনটি দাবি তুলে ধরেন।

এ সময় মানববন্ধনে ১৭নং মেক্সিমা অটো টেম্পু লাইনের অসংখ্য চালক ও শ্রমিক উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাদের দাবি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান