ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে দেশবন্ধু গ্রুপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:২১

দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য বিশ্বের ৪০ দেশে রপ্তানি হচ্ছে। উৎপাদিত পণ্যের মধ্যে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত ম্যাংগো জুস প্রতি মাসে আমেরিকাসহ আরো কয়েকটি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। এ ধারাবাহিকতায় জুলাই মাসে আমেরিকার সামুয়াতে (American Samoa) দেশবন্ধু ম্যাংগো জুসের বড় চালান পাঠানো হয়েছে। 

দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য ও শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান, যার অধীনে রয়েছে সুগার মিল, সিমেন্ট মিল, রাইস মিল, টেক্সটাইল মিল, পলিমার, প্যাকেজিং, ফুড ও বেভারেজ, কনজ্যুমার ও এগ্রো প্রোডাক্টসসহ মোট ৩৫টি অঙ্গপ্রতিষ্ঠান। দেশবন্ধু গ্রুপের অন্তর্ভুক্ত দেশবন্ধু সুগার মিলস্ লিমিটেড, দেশবন্ধু সিমেন্ট মিলস্ লিমিটেড, দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার এন্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড বিগত কয়েক দশক ধরে দেশের বাজারে চিনি, সিমেন্ট, কোমল পানীয় ও ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি সয়াবিন তেল, সরিষার তেল, চাল, মসুর ডাল, বুটের ডাল, মটর ভাজা, ইসবগুলের ভূষি, টেস্টিং সল্ট, আটা, ময়দা, সুজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে। 

২০১৭ সাল থেকে দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড ম্যাংগো ড্রিংক, লিচি ড্রিংক, পাইনআপেল ড্রিংক, এনার্জি ড্রিংক এবং অন্যান্য CSD পণ্যসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি করে আসছে, যার মধ্যে রয়েছে ভারত, সৌদি আরব, দুবাই, কাতার, বাহারাইন, গ্রীস, যুক্তরাজ্য, রিইউনিয়ন আইল্যান্ড, সোমালিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফিয়া সামুয়া, আমেরিকান সামোয়া ও আরও অনেক দেশ। প্রতিষ্ঠানটি নতুন নতুন দেশে রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।

উক্ত রপ্তানি কার্যক্রম সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান। বাজার সম্প্রসারণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতা সমন্বয় ইত্যাদি কার্যক্রম তিনি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে আসছেন। ইদ্রিসুর রহমান বলেন- আমরা বর্তমানে প্রায় ৪০ টারও বেশি দেশে দেশবন্ধু পন্য রপ্তানি করছি। আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ২০২৬ সালের মধ্যে আমারা প্রায় ১০০ টা দেশে আমাদের দেশবন্ধু পন্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি।

দেশবন্ধু গ্রুপের রপ্তানি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন-  আমরা বিভিন্ন দেশে নিজস্ব  সেলসম্যান নিয়োগ দিয়েছি এর পাশা পাশি আমরা আমদানিকারককে বিভিন্ন ধরনের ব্রান্ডীং যেমন পোস্টার, স্টিকার, লিফলেট, কেলেন্ডার, টিশার্ট, ব্যাগ দিয়ে আমরা প্রোমোশন করছি।

এমএসএম / এমএসএম

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন

মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ ২০২৬: পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অঙ্গীকার

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত