ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ডাসারে ছাদ থেকে পড়ে লামিয়ার মর্মান্তিক মৃত্যু


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:২৫

মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর এলাকায় একটি মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে লামিয়া আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকেলে ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুরে বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম এতিমখানা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের ফারুক খলিফার মেয়ে।

মাদ্রাসার শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, লামিয়া মাদ্রাসার চারতলার ছাদের রেলিং থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি অভিযোগ করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, ছাদে শিক্ষার্থীদের উঠতে দেওয়া হলেও কেউ নিষেধ করেনি কিংবা পর্যাপ্ত নজরদারিও ছিল না। তাই তারা দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদার বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সেদিকে নজর দেওয়া দরকার।”

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২