রামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন
লক্ষীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর।
আজ বুধবার সকাল থেকে রামগঞ্জ আঙ্গারপাড়া মৌজার করই গাছতলা এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার গৌকুল চন্দ্র পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মোঃ মাঈন উদ্দিন জানান, ২০২৩ইং সনের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের লীজ নবায়ন করা ছিলো। কয়েক দশক আমরা এখানে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছি। আজ রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া এলাকার মাত্র ৫০টি দোকান উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড অভিযান চালাচ্ছে। আমার প্রশ্ন রামগঞ্জ অংশে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ (সড়ক) রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। পুরো সড়কের দুই পাশে রয়েছে শত শত স্থাপনা। শুধু কি আমাদের স্থাপনাগুলোই অবৈধ?
তবে বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করে নুর নবী রায়হান নামের একজন জানান, লীজ দিয়েছে অস্থায়ীভাবে কিন্তু লীজ পেয়ে গ্রহীতারা সেখানে স্থায়ী ইমারত নির্মাণ করেছেন। এটা তো ঠিক হয়নি। আমরা চাই সরকারি জমি দখলমুক্ত করা হোক এবং তা যেন স্বার্থান্বেষী মহল পূনরায় দখল করতে না পারে।
রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, সকাল থেকে রামগঞ্জ পৌর এলাকায় ৫০টি এবং পরবর্তীতে কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা এলাকায় ৬০টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে