ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কিশোরীকে উত্যক্ত করার প্রতিবাদে ৮০ বছরের বৃদ্ধা নিহত, উত্তাল চিতলমারীর উমাজুড়ি গ্রাম


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৪:৩৯

বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামে কিশোরী নাবালিকাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতের নাম আলেয়া বেগম (৮০), তিনি মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, নিহত আলেয়া বেগমের নাতনি (এক কিশোরী) সকালে পানি আনতে ঘর থেকে বের হলে প্রতিবেশী কাওছার ভাবনা (৩০) তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করে। কিশোরীর চিৎকারে তার ফুফু ছুটে এসে বাধা দিলে কাওছার তাকে গলা চেপে ধরে এবং মুখে ঘুষি মারে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে বৃদ্ধা আলেয়া বেগম এগিয়ে এসে প্রতিবাদ করেন এবং কাওছারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

তখন কাওছার ও তার ভাই আনছার ভাবনা (২৭) মিলে বৃদ্ধার মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দুই সহোদর কাওছার ও আনছারকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখে। পরে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, কাওছার ও আনছার নিয়মিত মাদক সেবন করে এবং দীর্ঘদিন ধরে মহিলাদের উত্যক্ত করে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, “নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার