ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে মাইলস্টোনে হতাহতের স্মরণে দোয়া মাহফিল


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৩-৭-২০২৫ বিকাল ৫:৪৬

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নালিতাবাড়ীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাদ জোহর তারাগঞ্জ উত্তরবাজারে ঐতিহ্যবাহী নূর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন। জোহরের নামাজের পরপরই শুরু হওয়া দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়াও নালিতাবাড়ীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাকিব আহমেদ বলেন, স্কুল ভবনের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এক বুক হাহাকার রেখে গেছে পুরো জাতির হৃদয়ে। আমরা বাকরুদ্ধ। আমরা শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত শিশুদের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণখোলা দোয়া। আর যারা চিরতরে হারিয়ে গেল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

শোকাবহ এ আয়োজনে নালিতাবাড়ীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একাত্মতা প্রকাশ করেন এবং দেশের যেকোনো দুর্যোগে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪