ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই
ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস। তিন বছর ধরে আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির ফলে ভারতের জন্য তৈরি হবে নতুন প্রবৃদ্ধির সুযোগ, দক্ষতা উন্নয়ন, এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ। তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ তৈরি হবে।
এছাড়া ভারতীয় উদ্যোক্তা এবং গ্র্যাজুয়েটরা যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। কিয়ার স্টারমার বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি দেশজুড়ে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি বড় ধাপ।
চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মত।
Aminur / Aminur
জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প
বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু
যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান
মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন
ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে
ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০