তানোরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ও ‘কারেন্ট’ জাল ধ্বংস
রাজশাহীর তানোরে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি রিং জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজের পর গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কুমারী বিলে বিশেষ অভিযান চালিয়ে এই জালগুলো জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারি রিং জাল এবং ২৩টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানা পুলিশের একটি দল এবং মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযান সম্পর্কে ইউএনও লিয়াকত সালমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় কুমারী বিলে অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।" তিনি আরও জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দেশের মৎস্য সম্পদ ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল ব্যবহার করলে ছোট মাছসহ ডিমওয়ালা মাছ নিঃশেষ হয়ে যায়, ফলে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের মুখে পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।
তানোর উপজেলার সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযানের আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি