ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা, আটক ১


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১:১২

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়া এলাকায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, "রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ, পেশায় একজন কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে ঋষিপাড়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।"

এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত