ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় একটি বাড়িতে "নগদ ৭০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণ চুরি" বুঝতে পারলো না কেউ


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ২:২৬

মাগুরা পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডের লক্ষীকান্দর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। 
২৭ জুলাই (রবিবার) রাত ২ টার দিকে মোহাম্মদ আসলাম হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। আসলাম হোসেনের স্ত্রী মোছাম্মদ মৌসুমী বলেন, গতকাল আমার ছেলের জন্মদিন ছিল রাত ৯ টা পর্যন্ত শহরে ছিলাম ,শহর থেকে এসে জন্মদিনের কেক কেটে রাতের খানা শেষ করে সকলেই বেডে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটি রুমে আমার দুই ছেলে ছিল, অন্য রুমে আমরা দুজন (স্বামী- স্ত্রী)ছিলাম রাতে উঠার প্রয়োজন হয়নি তাই উঠিনি বুঝতেও পারিনি কিছু ।সকালে উঠে আমি দেখতে পাই আমার রুমের আলমারির একটি ড্রয়ার খোলা ও রুমের সবকিছু এলোমেলো হয়ে আছে এবং আমার রুমের ছিটকানি আটকানো রয়েছে, এগুলো দেখতে পেয়ে আমার ছেলেদের ডাকি কিন্তু তারা উঠে না ।সকালে ছেলেদের প্রাইভেট থাকে ডাকলেই উঠে যায় কিন্তু আজ ২০ থেকে ২৫ বার ডাকার পরেও  উঠেনি ।সকাল ৮ টার দিকে আমার ছোট ছেলে উঠে আমাদের রুমের ছিটকানি খুললে আমরা বের হই , বের হয়ে দেখি সবকিছু ছড়ানো ছিটানো কাইচিগেটের দুটো তালায় ভেঙে পড়ে আছে । তিনি জানান ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা উঠিয়ে আনা এবং মানিব্যাগ থেকে মোট ৭০ হাজার টাকা ও ৫ ভোরি  স্বর্ণালংকার চুরি করে নিয়ে গিয়েছে। চোর চক্রের কোন সদস্যকে দেখতে না পাওয়াই নির্দিষ্ট কাউকে সন্দেহ করতে পারছে না বলে জানান তিনি।

অবিশ্বাস্য কায়দায় চুরির ঘটনায় এলাকা বাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। লক্ষীকান্দর এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কবির হোসেন জানান, গতরাত ২ টার দিকে আলমগীর হোসেনের বাড়িতে চুরি হয় একই ঘটনা ঘটেছে লক্ষীকান্দর পশ্চিমপাড়া মনোরঞ্জন মাস্টারের বাড়িতে। তিনি বলেন,  বর্তমান দেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা ও দুর্বলতার  কারণেই এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, গ্রামবাসীর পক্ষ থেকে তিনি বলেন, দ্রুত আইনানুক ব্যবস্থার মাধ্যমে দূর্বৃত্তদের ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে তাহলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত