বাংলাদেশের ডার্মাটোলজি শিল্পের অগ্রগতির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’
অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি) এর আয়োজনে ৩য় বারের ন্যায় রাজধানী ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫। ২৬ থেকে ২৭ জুলাই দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ আয়োজনে ছিলো কর্মশালা, প্রদর্শনী এবং কনফারেন্স। ২০১৮ এবং ২০২২ সালে দুটি সফল আয়োজনের ধারাবাহিকতায় এডিএসবি আয়োজিত ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’ এর এবারের প্রতিপাদ্য - “অ্যাসেন্ডিং টু নিউ হাইটস”।
বাংলাদেশ, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪০০-এর বেশি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে অংশগ্রহণ করেন।
২৬ জুলাই দিনব্যাপী নানাবিধ কর্মশালার মধ্যদিয়ে প্রথমদিনের পরিসমাপ্তি হয়। ২৭ জুলাই ‘তৃতীয় আন্তর্জাতিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি কনফারেন্স’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ড. এ. জেড. এম মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল হোসাইন এবং ড. মো. আবু জাফর। আরও উপস্থিত ছিলেন এডিএসবি’র মহাসচিব ড. জাহানারা ফেরদৌস খান ঝুমু, অর্গানার্জিং সেক্রেটারি ড. মতিউর রহমান চৌধুরী, অর্গানার্জিং প্রেসিডেন্ট ড. ইমরোজ মোহিত এবং প্রধান পৃষ্ঠপোষক ড. এম. ইউ. কবির চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এডিএসবি’র সভাপতি ড. সরকার মাহবুব আহমেদ শামীম।
সম্মেলনে অ্যাস্থেটিক ডার্মাটোলজির বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। যার মধ্যে ছিল: অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে উদ্ভাবন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ; প্রিসিশন টক্সিন: আর্ট অ্যান্ড সায়েন্স; কম্বিনেশন থেরাপি, থ্রেডস এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্ট; মাস্টারিং এস্থেটিকস; পিগমেন্টেশন; সেক্সুয়াল মেডিসিন; অ্যাস্থেটিক ডিভাইসেস (লেজার এবং বিয়ন্ড); হেয়ার রিস্টোরেশন সায়েন্স, সার্জারি এবং সলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেশন।
এই সম্মেলন ও প্রদর্শনী এডিএসবি’র অ্যাস্থেটিক ডার্মাটোলজি খাতের উদ্ভাবন, প্রসার ও সৌন্দর্যসেবা খাতে নিয়োজিত প্র্যাকটিশনারদের বৈশ্বিক ও আধুনিক জ্ঞান এবং প্রযুক্তির সম্মিলনে দেশের সৌন্দর্য শিল্পকে মানুষের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের অভিমত।
এমএসএম / এমএসএম
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার